ডিএনএন ডেস্ক: এবার ফিল্মফেয়ারের ডিজিটাল কাভার স্টোরিতে দেখা দিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফটোশুটের ছবিগুলো ইতোমধ্যেই ফিল্মফেয়ার ও অভিনেত্রীর পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে।
প্রচ্ছদে তামান্নার নজরকাড়া সৌন্দর্য আর সাজপোশাক তাকে করেছে অনন্য। শুধু নায়িকা হিসেবে নয়, নিজেকে একজন উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি। শিগগিরই একটি ফাইন জুয়েলারি ব্র্যান্ডও লঞ্চ করতে যাচ্ছেন।
এই ফটোশুটের সময় তামান্না তার নতুন জুয়েলারি ব্র্যান্ড সারাওয়াকের কালেকশনে সেজেছেন। ছবিগুলোতে এই অভিনেত্রীর লুক, স্টাইল এবং জুয়েলারির কম্বিনেশন চোখে পড়ার মতো।
ফিল্মফেয়ার অক্টোবর সংখ্যার ডিজিটাল কাভারে তামান্না ভাটিয়া হাজির হয়েছেন। যেখানে তার সৌন্দর্য আর সাজপোশাক মিলিয়ে অনন্য লাগছে এই অভিনেত্রীকে।
নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমা দিয়ে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছেন দর্শকরা। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়ে তার জনপ্রিয়তা আরও এক ধাপ বেড়েছে।
বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তামান্না। সামনে তার অভিনীত ‘ও রোমি’, ‘ভ্যান-ফোর্স অব দ্য ফরেস্ট’, ‘নো এন্ট্রি ২’সহ বেশ কয়েকটি সিনেমা দেখা যাবে।