৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

গণভবন থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে

Admin Published: August 5, 2024, 5:47 pm
গণভবন থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে
ডিএনএন ডেস্ক : শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন বলে দেখা গেছে।

সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ-মুরগিসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও দেখা গেছে। এ সময় তাদেরকে গণভবনের লেকে সাঁতার কাটতে দেখা গেছে।