৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

হাসান আরিফের জায়গায় কে আসছেন?

Admin Published: December 23, 2024, 11:19 am
হাসান আরিফের জায়গায় কে আসছেন?

ডিএনএন ডেস্কে: সদ্যপ্রয়াত এ এফ হাসান আরিফের বদলে অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউকে দেওয়া হতে পারে।অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল রবিবার রাতে, গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। পরিবারের সদস্যরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সরকারের ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে তিন দফায় বেড়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তাদের মধ্যে এ এফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হয়েছে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টার পদ।

এ ছাড়া ২০০৭-২০০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম ১৯৪১ সালে অবিভক্ত ভারতবর্ষের কলকাতায়। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন হাসান আরিফ। হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। Tourism guides