ডিএনএন ডেস্ক: অভিনেত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বুলিং ও হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় তারা এসব অবজ্ঞাসূচক মন্তব্য চেপে যান, আবার কখনো প্রতিবাদও করেন। সম্প্রতি শোবিজের পরিচিত মুখ প্রসূন আজাদ তার ইনবক্সে আসা একটি অশ্লীল মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই মেসেজে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল, যা অভিনেত্রী মোটেও সহ্য করতে পারেননি।
ফেসবুকে স্ক্রিনশটটি পোস্ট করে প্রসূন লিখেছেন, “আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায়, একই চামড়া পা*** থাকে। ট্রাস্ট মি।”
একজন অনুরাগী ওই মেসেজ প্রেরকের নাম-পরিচয় এবং কর্মস্থল জানতে চাওয়ার পর প্রসূন উত্তর দেন, “উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।”
প্রসঙ্গত, ২০১২ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারের শুরুতে বেশ সরব থাকা প্রসূন বর্তমানে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং এখন খুব কম পর্দায় দেখা যায় তাকে।