জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল রবিবার (১৪ জুলাই) প্রকাশ করা হয়েছে। রাত ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.results.nu.ac.bd) থেকে এ ফলাফল জানতে পারবে।
এ পরীক্ষায় ১ লাখ ৭৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১২১জন পরীক্ষার্থী পাস করে। পাসের হার ৬৬ দশমিক ৩০ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।