৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

কারফিউ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Admin Published: July 23, 2024, 11:47 pm
কারফিউ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

ডিএনএন ডেস্ক : কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকাসহ দেশের চার জেলায় কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ চার জেলায় কারফিউ আশপাশের চার জেলায় কারফিউ চলমান থাকবে। বাকি জেলাগুলোতে কারফিউয়ের বিষয়ে জেলায় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আগামীকাল বুধ ও বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে। এসব জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া অন্য জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

    উল্লেখ্য, কোটা আন্দোলনকারীদের তাণ্ডবের কারণে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে তা বাড়ানো হয়। যদিও এরমধ্যে কয়েক ঘণ্টার জন্য শিথিল রাখা হয় কারফিউ।