৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

খনিক সময়ের জন্য এসেছেন অন্তর্বর্তী সরকার : শফিকুর রহমান

Admin Published: December 25, 2024, 11:30 pm
খনিক সময়ের জন্য এসেছেন অন্তর্বর্তী সরকার : শফিকুর রহমান

ডিএনএন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রযেছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না, তারা খনিক সময়ের জন্য এসেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, ‘সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো, দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়; এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।


নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেগবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। যারা দায়িত্বে রযেছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না, তারা খানিক সময়ের জন্য এসেছেন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘জনগণের প্রত্যাশা, তাদের (সরকার) মাধ্যমে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে। তাই জনগণের প্রত্যাশা পুরনে সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে একটা জনবান্ধন সরকার গঠনের পরিস্থিতি করতে হবে।’


এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাইরে থেকে দেশের ঐক্য নষ্ট করতে বিদেশি একটা চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদ আর যেন দেশের রাজনীতিতে কোনো অংশেই স্থান না পায়, এজন্য নেতাকর্মীদরে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন গোলাম পরওয়ার।