ডিএনএন ডেস্কঃ সরকারী চাকরীতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও সারাদেশের সাথে সমন্বয় রেখে রাজশাহী জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এখানে রাজশাহীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ যুক্ত থাকব।
আগামীকাল (১৪ জুলাই) সকাল ১০:৩০ টায় কেন্দ্রীয় লাইব্রেরী সামনে উপস্থিত হয়ে সকল শিক্ষার্থী সম্মিলিত ভাবে শান্তিপূর্ণ গণ পদযাত্রা কর্মসূচি পালন করবে।পদযাত্রা কেন্দ্রীয় লাইব্রেরী সমানে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে রাজশাহী জেলাপ্রশাসক কার্যালয় পরযন্ত যাবে।শিক্ষারথীদের দাবিগুলো লিখিত ও পূরিপূর্ণভাবে নির্বাহী বিভাগের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচী নেয়া হয়েছে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক অরথনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল তপু বলেন,ঢাকার সাথে সমন্বয় করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এসেছিলাম দেশের হাল ধরতে। আমাদের এক দফা মেনে নিন।দাবি আদায় না হওয়া অব্দি আমরা রাজপথে থাকবো।
ডিএনএন ডেস্ক/এলএস