ডিএনএন ডেস্ক:
বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রোববার (১৪ জুলাই) রাত সোয়া ১১টার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র-টিএসসি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ছাত্ররা হল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করছেন। রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীরা রাজু ভাস্কর্যে ছুটে আসেন। তাদের হাতে চামচ-বাটি দেখা যায়। সেগুলো বাজিয়ে স্লোগান দিচ্ছেন তারা। ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ স্লোগানে মুখোরিত পুরো ক্যম্পাস।