৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

মুগ্ধতায় নুসরাত ফারিয়া

Admin Published: November 16, 2025, 2:08 pm
মুগ্ধতায় নুসরাত ফারিয়া

ডিএনএন ডেস্ক: ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে উপস্থিতি, সবখানেই দর্শকের মনে বিশেষ একটি জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব এই নায়িকা। নিয়মিত নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে বেশ সরব থাকতে দেখা যায় এই সুন্দরীকে। এবারও তার ব্যক্তিক্রম হলো না, ভক্তদের সামনে মায়াবিনী রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।


রোববার (১৬ নভেম্বর) সকালে এক নতুন রূপে চমকে দিলেন এই নায়িকা। রয়্যাল ব্লু (নীল) রঙের জমকালো শাড়ি ও হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামারাস ফটোশুটটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।


প্রকাশিত ছবিগুলোতে মজা করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।’


ফারিয়ার এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন।


জানা যায়, বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। আর দেশে ফিরেই নানা ব্যস্ততায় তার সময় কাটছে, আর নিজেকে তিনি মেলে ধরছেন নিত্যনতুন রূপে।