৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

নিশাঙ্কা-মেন্ডিসের তাণ্ডবে শ্রীলঙ্কার দাপুটে জয়

Admin Published: July 10, 2025, 10:46 pm
নিশাঙ্কা-মেন্ডিসের তাণ্ডবে শ্রীলঙ্কার দাপুটে জয়

ডিএনএন ডেস্ক: অবশেষে সহজেই ম্যাচ জিতল শ্রীলঙ্কা, ১ম টি-টোয়েন্টি তে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করল স্বাগতিকরা। পাল্লেকেলেতে বাংলাদেশের ১৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। বিশেষ করে পাথুম নিশাঙ্কা মাত্র ১৬ বলেই ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। নিশাঙ্কার ঝড়ো শুরুতেই ম্যাচ অনেকটাই শ্রীলঙ্কার পক্ষে চলে যায়।