৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

নোবেলের বিয়ে নিয়ে বিরূপ মন্তুব্য প্রথম স্ত্রীর

Admin Published: June 25, 2025, 6:43 pm
নোবেলের বিয়ে নিয়ে বিরূপ মন্তুব্য প্রথম স্ত্রীর

ডিএনএন ডেস্ক: ইডেন কলেজের এক ছাত্রীর করা অপহরণ ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তার জামিন মঞ্জুর করেন। 


কারাগারে বসেই মামলার বাদীকে বিয়ে করার পাঁচ দিনের মাথায় মুক্তি পান নোবেল। জামিনের পরপরই তার আইনজীবীরা জানান, নোবেল ও তার নববিবাহিত স্ত্রীর সংসারে নতুন অতিথি আসতে চলেছে।


এই ঘটনার মাঝেই নোবেলের প্রথম স্ত্রী সালসাবিল মাহমুদের একটি পোস্ট নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। 


বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সালসাবিল লিখেছেন, ‘এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে-খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!’


নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। নেটাগরিকরা মনে করছেন, সালসাবিল এই পোস্টের মাধ্যমে নোবেলকেই ইঙ্গিত করেছেন।


এদিকে, সদ্য এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সালসাবিল জানান, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং এখনো নোবেলের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি।


দীর্ঘদিন ধরেই নানাবিধ আইনী জটিলতা ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন নোবেল। সর্বশেষ তাকে নিয়ে করা তার স্ত্রীর ইঙ্গিতপুর্ণ পোস্ট যেন বিতর্কের সলতেটাই আরেকটুখানি উসকে দিল।