১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

নতুন রাজনৈতিক দল ঘোষণার তারিখ চূড়ান্ত

Admin Published: February 24, 2025, 8:00 pm
নতুন রাজনৈতিক দল ঘোষণার তারিখ চূড়ান্ত

ডিএনএন ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল ঘোষণ করা হবে বলে জানিয়েছেন সারজিস আলম।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি থাকলেও তা ফের পিছিয়ে দেওয়া হয়েছে। 


তিনি বলেন, এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভনিউয়ে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।