৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবি’র উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ’র পদত্যাগ

Admin Published: August 12, 2024, 7:51 pm
পাবিপ্রবি’র উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ’র পদত্যাগ

সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্উদ্দিন পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন এই দুই শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম এ তথ্য নিশ্চিত করে বলেন, ’তারা দু’জনেই পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন তারা। এর বেশিকিছু বলা সম্ভব নয়।’