৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

Admin Published: December 23, 2024, 10:59 pm
পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষ্যে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বাইবেল পাঠ, প্রতিকী শান্তা ক্লজ উপস্থাপন, কেক কাটা এবং শিশুদের মধ্যে উপহার প্রদান

করা হয়।


সোমবার (২৩ ডিসেম্বর) রাতে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থণার মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব শুরু হয়। এছাড়াও ছিল বাইবেল পাঠ, ধর্মীয় গানসহ নান ধর্মীয় আচার অনুষ্ঠান।


উৎসবে সবাইকে শুভেচ্ছা জানান পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের যাজক ইসহাক সরকার। তিনি বলেন, যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সবার মধ্যে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।