৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬
প্রকাশ্যে এলো ’দেলুপি’র টিজার,

‘পার্থ তুই কনে? প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস’

Admin Published: October 17, 2025, 11:10 pm
‘পার্থ তুই কনে? প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস’

স্টাফ রিপোর্টার : প্রকাশ্যে এলো ওটিটিতে জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’র টিজার। শুক্রবার বিকেলে টিজারটি মুক্তি দেয়া হয়। 


গ্রামের রাস্তা। দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন এক তরুণ। এই দৌড়ানোর সময় তার কাছে একটি ফোনকল আসে। কথোপকথনের ধরন এমন- 

-হ্যালো বাবা। 

-পার্থ তুই কনে?

-আমি তো একটু বাইরে আছি।

-প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?

-কি? প্রধানমন্ত্রী পলাইছে মানে?

মুক্তি পাওয়া ‘দেলুপি’র ২৭ সেকেন্ডের টিজারের গল্পটা ঠিক এমনই। পার্থ নামের এই তরুণ যে কি না তার বাবার ফোনকলে জানতে পারে দেশের এমন জরুরি সংবাদ। আপাতত ‘দেলুপি’ সিনেমার গল্পের এতটুকুই জানা গেল। 

গত সপ্তাহে নাম ঘোষণা দেয়া হয় সিনেমাটির। সেই ধারাবাহিকতায় মুক্তি দেয়া হলো ‘দেলুপি’র টিজার। 

‘দেলুপি’ দিয়েই বড় পর্দায় ফিরলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। এবার তার নতুন যাত্রা বড় পর্দায় ‘দেলুপি’ নিয়ে।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। ‘দেলুপি’ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।