৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

‘পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই’

Admin Published: April 13, 2026, 12:49 pm
‘পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই’

ডিএনএন ডেস্ক: পহেলা বৈশাখ আয়োজনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার শঙ্কাও নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র‌্যাব বলে মন্তব্য করেছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে অপতথ্য রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে স্পেশাল কমান্ডো ফোর্স।