স্টাফ রিপোর্টার :আগামী ১৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে। বৃহস্পতিবার রাবির জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে