৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করলো সাধারণ শিক্ষার্থীরা

Admin Published: July 11, 2024, 9:59 pm
রাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটিকে  অবাঞ্চিত ঘোষণা করলো সাধারণ শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটি অবাঞ্চিত  ঘোষনা করেছে  সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা  সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার রেললাইন অবরোধ করে এই সিদ্ধান্তে আসেন সাধারণ শিক্ষার্থীরা।


এর আগে   গত ৭ জুলাই ১০ সদস্য একটি  বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।  এবং তারা আজ দুপুরে  সংবাদ সম্মেলন করে এবং  আগামী দুই দিন কোন আন্দোলন না করে হলে হলে জনসংযোগ করবে বলে ঘোষণা দেন।  আজকে কুমিল্লা ও চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তখন সমন্বয়ক কমিটির সদস্যরা  শিক্ষার্থীদের রেল লাইন ছেড়ে চলে যেতে বললে তখন সাধারণত  শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে   পুরাতন কমিটির সদস্যদের ভুয়া ভুয়া স্লোগান  দেন ।  তখন সাধারণ  শিক্ষার্থীদের চাপের মুখে পুরাতন কমিটি চলে যায়।  তখন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটিকে   সাধারণ শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষনা করেন।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটি মেরুদণ্ডহীন। যেখানে সারা দেশের শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসাবে আন্দোলন করছে সেখানে তারা জনসংযোগ করবে বলে দাবি করে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই  সমন্বয়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করছি এবং ঢাবির সাথে মিল রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।


এ বিষয়ে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী রেজওয়ান গাজী মহারাজ বলেন, বৃষ্টির কারণে রাত ৮ টার পর, আমরা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে সেখান থেকে চলে আসি। তবে, এরপরও কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে থেকে যান। তারা শিক্ষার্থীদের সুস্থতার কথা চিন্তা না করে বৃষ্টির মধ্যেও কর্মসূচি চালিয়ে যান। তারা কি উদ্দেশ্যে এটা করছেন আমাদের জানা নাই। তাদের ভিন্ন কিছু উদ্দেশ্য থাকতে পারে। কবে তারা কি করলো কি বলল সেটি আমাদের ভাবনার বিষয় নয়। তাদের অবাঞ্ছিত ঘোষণায় আমাদের কিছু আসে যায় না। সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন। তাদেরকে সঙ্গে নিয়েই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।