৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহী নগর পুলিশের সব থানার ওসি বদলি

Admin Published: August 14, 2024, 8:45 pm
রাজশাহী নগর পুলিশের সব থানার ওসি বদলি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২ থানার ওসিকে বদল করা হয়েছে। এসব থানায় নতুনভাবে ভাবে ওসিদের পদায়ন করা হয়। বুধবার (১৪ আগস্ট) আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়। 

এর মধ্যে বোয়ালিয়া থানার ওসি করা হয়েছে এসএম মাসুদ পারভেজকে। তিনি অপরাধ শাখার পরিদর্শক ছিলেন। মশিউর রহমানকে রাজপাড়া থানায় বদলি করা হয়েছে তিনি গোয়েন্দা শাখার পরিদর্শক ছিলেন। ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানার ওসি করা হয়েছে। এর আগে তিনি শাহমখদুম থানার ওসি ছিলেন। আরিফুল ইসলামকে মতিহার থানায় ওসি করা হয়েছে। তিনি মেট্রো কোর্টের পরিদর্শক ছিলেন। আশিক ইকবালকে কাটাখালী থানার ওসি করা হয়েছে। তিনি পবা থানার ওসি তদন্ত ছিলেন। আবদুর রাজ্জাককে বেলপুকুর থানায় পদায়ন করা হয়েছে। তিনি এয়ারপোর্ট থানার ওসি তদন্ত ছিলেন। 

এছাড়াও নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গার ওসি করা হয়েছে। তিনি নগর বিশেষ শাখার পরিদর্শক ছিলেন। সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানার ওসি করা হয়েছে। তিনি চন্দ্রিমা থানার ওসি তদন্ত ছিলেন। মোহা. মনিরুজ্জামানকে দামকুড়া থানার ওসি করা হয়েছে। তিনি এয়ারপোর্ট থানার ওসি ছিলেন। মামুনুর রশীদকে শাহমখদুম থানার ওসি করা হয়েছে । তিনি বেলপুকুর থানার ওসি ছিলেন। শাহিন আক্তারকে এয়ারপোর্ট থানার ওসি কর হয়েছে। তিনি মতিহার থানার তদন্ত ওসি ছিলেন। জাহাঙ্গীর আলমকে পবা থানার ওসি করা হয়েছে। তিনি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছিলেন।