৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহীসহ ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

Admin Published: December 14, 2024, 1:53 pm
রাজশাহীসহ ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ডিএনএন ডেস্ক : দেশের তিন জেলায় শুক্রবার চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবার তার বেড়ে হয়েছে চার জেলায়।


আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।


আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামীকাল রোববার থেকে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। তবে এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।


আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।