স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনের ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাতে নগরীর চন্দ্রীমা থানার এলাকায় নাদের হাজীর মোড়ে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ১৬ টি দল অংশ গ্রহণ করছে।
রাজশাহী জুনিয়র চেম্বার ইন্ডাস্ট্রিজের (জেসিআই) আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ। এছাড়া নিরাপদ সড়ক চাই-নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেসিআই’র লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।
আয়োজকরা জানান, দুদিনের এ ফুটবল টুর্নামেন্টে কিংস অব রাজশাহী, রাজপাড়া ফুটবল স্টারস, রাঙ্গার্স, ইনডোর পার্ক স্কোয়াড, এ্যাসেট ডিলিং, ড্রাইভ বাই ড্রিবলার্স, জেন-জেড, বাপ্পী একাদশ, ফ্রেন্ডস আড্ডা, নিরাপদ সড়ক চাই, টেক রাজশাহী, ক্রেজি ফুটবলার, ম্যাড ক্রিকেটার, আবির রিয়েল এস্টেট, রাজশাহী রাইজিং স্টার ও সততা স্ট্রাইকার্স অংশ গ্রহণ করছে।