৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে শিশুদের অংশগ্রহণমূলক গবেষণা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Admin Published: January 22, 2025, 6:03 pm
রাজশাহীতে শিশুদের অংশগ্রহণমূলক গবেষণা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

 স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একটি হোটেলে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি শিশু নেতাদের জন্য অংশগ্রহণমূলক কর্ম গবেষণা পদ্ধতির উপর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করেন। চারদিন ব্যাপী প্রশিক্ষণটি ১৮ জানুয়ারি শুরু হয়ে সমাপনী হয় গত মঙ্গলবার।

চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন প্রকল্পের আওতায় অ্যাকপেট ইন্টারন্যাশনালের প্রতিনিধি কর্মশালাটি পরিচালনা করেন।

এ কর্মশালার উদ্দেশ্য হল শিশুদের নেতৃত্বে অংশগ্রহণমূলক কর্মগবেষণা এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারিদের প্রশিক্ষণ এবং সহায়তা করা যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করে। প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিত করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়

কর্মশালাটি বিভিন্ন ধরনের দলীয় আলোচনা, রোল প্লে অধিবেশনের মাধ্যমে শিশুদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরী করতে ভূমিকা  রাখে। শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের জন্য একটি মানবিক সমাজ বিনির্মাণ ও তাদের নেতৃত্ব বিকাশের বিষয়টি সুস্পষ্ট করা হয়। 

২৫জন শিশু এবং ১০জন পিয়ার এডুকেটরের সক্ষমতা বৃদ্ধিতে এর গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান, শিশু নির্যাতন, শোষণ এবং সকল প্রকার বৈষম্য থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় জ্ঞান এবং ধারণা বৃদ্ধি, শিশুর সুরক্ষাজনিত সমস্যাগুলো চিহ্নিত করতে অংশগ্রহণমুলক প্রক্রিয়ায় আলোচনা করা হয়। 

এসিডি প্রকল্প সমন্বয়কারী মো. আলি আহমেদ এর সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে এসিডি ডিরেক্টর প্রোগ্রাম শারমিন সুবরিনা স্বাগত বক্তব্য রাখেন।