৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সোমবার কারফিউ শিথিল যে সময়ে

Admin Published: July 28, 2024, 8:05 pm
রাজশাহীতে সোমবার কারফিউ শিথিল যে সময়ে

স্টাফ রিপোর্টার :রাজশাহীতে সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।


রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৯ জুলাই সোমবার সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।


তবে রাত ৮টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।