৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে শুক্রবার কারফিউ শিথিল ৩ ঘণ্টা

Admin Published: July 25, 2024, 10:43 pm
রাজশাহীতে শুক্রবার কারফিউ শিথিল ৩ ঘণ্টা
স্টাফ রিপোর্টার  : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীতে আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে বেলা ৩টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠোনো হয়েছে। এতে বলা হয়েছে- জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের ওপর সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বেলা ৩টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।#