৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক

Admin Published: January 30, 2025, 4:58 pm
শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনের ডাক

ডিএনএন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত সবার ফাঁসির দাবিতে এবার আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।



তিনি বলেন, চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সব হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।


রাসেল আহমেদ বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই- পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাইবোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না আমরা এখান থেকে উঠব না।