৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

তাহসানের নতুন বউ

Admin Published: January 4, 2025, 5:04 pm
তাহসানের নতুন বউ

ডিএনএন ডেস্ক: জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। জানা গেছে, জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কোনো রকমের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অবাক বনেই গেছেন।


এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।


এক নেটিজেনের মন্তব্য, 'অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই।' আরেক নেটিজেন লিখেছেন, 'তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।'


এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।


প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি।


উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা।