৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

তবে কি বাগদান সারলেন হুমা কুরেশি

Admin Published: September 16, 2025, 10:52 pm
তবে কি বাগদান সারলেন হুমা কুরেশি

ডিএনএন ডেস্ক: ‘বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হুমা কুরেশি; বাগদানও সম্পন্ন হয়েছে তাঁর’ এমনই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। এও শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক রচিতের সঙ্গেই নাকি ঘর বাঁধলেন এই অভিনেত্রী। 


হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, হুমা এবং রচিত বাগদান সেরেছেন। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা। তবে তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর পোস্ট দেখে অনেকেরই ধারণা, আংটি বদল হয়ে গেছে ইতোমধ্যেই। হুমা এবং রচিতের সম্পর্ক নিয়েও আলোচনা দীর্ঘদিনের। মাঝে তারা বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন।



সম্প্রতি অভিনেত্রীর বন্ধু আকশা ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন; যেখানে রচিত ও হুমাকে দেখা গেছে ম্যাচিং পোশাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। দারুণ কাটুক আজকের দিনটা।’




রচিত মূলত হুমার অভিনয়েরও প্রশিক্ষক। শুধু তাই নয়, তিনি আলিয়া ভাট, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা এবং সাইফ আলি খানের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন।


এ ছাড়াও রবিনা ট্যান্ডন এবং বরুণ সুদের ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এ বেদান্তের চরিত্রে অভিনয় দর্শক নজর কেড়েছেন রচিত।