৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Admin Published: January 26, 2024, 7:49 am
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপ শুরু করেছিল ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা।  দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সে এগিয়ে রয়েছে বাংলাদেশ। 

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।