২৭ বৈশাখ, ১৪৩৩
১০ মে, ২০২৬

২৭ রানের লিড পেলো বাংলাদেশ, মিরাজের ফাইফার

Admin Published: May 10, 2026, 5:55 pm
২৭ রানের লিড পেলো বাংলাদেশ, মিরাজের ফাইফার

ডিএনএন ডেস্ক: হতাশায় মোড়ানো দ্বিতীয় দিন শেষে তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি থামার পর পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে বাংলাদেশ।পাকিস্তানকে অলআউট করার পেছনে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। ক্যারিয়ারে ১৪ বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।


 

পাকিস্তানকে অলআউট করে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে। দিনের খেলা বাকি আছে ১৭ ওভারের।


যদিও আকাশের যা অবস্থা তাতে করে ১৭ ওভার খেলা হওয়ার সম্ভাবনা ক্ষীনই। তবে যতটুকুই খেলা বাংলাদেশকে সাবধানী শুরু করতে হবে।

শেষ বেলাতে কিছু উইকেট হারিয়ে ফেললে বড় ধরনের খেসারত দিতে হতে পারে গোটা দলকে!

 

ঢাকা টেস্টের তৃতীয় দিনে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে শুরু করেছিল পাকিস্তান। তবে তাসকিন ও মিরাজের বোলিংয়ের প্রথম সেশনে তারা হারায় আরও ৪ উইকেট। সবমিলিযে লাঞ্চে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৫১ রান। অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইস তাসকিনের বলে ধরা দেন স্লিপে। খানিক পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও ফেরান তিনি। 

ঠিক পরের ওভারে ক্রিজে আসা সাউদ শাকিলকে কাবু করেন মিরাজ। মিরাজের বলে সুইপ করতে গিয়ে পরাস্ত হওয়া সাউদ এলবিডব্লিউ হন। আগের দিন এক উইকেট নেওয়া মিরাজ এদিন আরও তিনটি উইকেট শিকার করেন। একে একে তুলে নেন আব্দুল্লাহ ফজল, নোমান আলী ও শাহিন শাহ আফ্রিদির উইকেট। সবমিলিয়ি ৩৮ ওভার বোলিং করেন এই অফস্পিনার। ১০২ রান খরচায় তুলে নে ৫টি উইকেট। এটি তার ক্যারিয়ারের ১৪তম ফাইফার।


মিরাজ ছাড়াও তাসকিন দারুন বোলিং করেন। দ্বিতীয় দিনে ছন্নছাড়া বোলিং করলেও তৃতীয় দিনে নিয়ন্ত্রিত বোলিং করেছেন এই পেসার। ৭০ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট। এর বাইরে তাইজুল দুটি এবং নাহিদ রানা নেন একটি উইকেট।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন অভিষিক্ত আজান, খেলেন ১০৩ রানের ইনিংস। আরেক অভিষিক্ত ফজলের ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস। এর বাইরে মোহাম্মদ রিজওয়ান ৫৯ ও সালমান আঘার ৫৮ রান করেন। এই চার ব্যাটারের সম্মিলিত চেষ্টায় পাকিস্তান ৩৮৬ রান তুলতে পারে। বাংলাদেশ দল লিড পেয়েছে ২৭ রানের।