১১ কার্তিক, ১৪৩৩
২৬ অক্টোবর, ২০২৬

নাঈমের ২৮২, অল্পের জন্য অধরা ট্রিপল সেঞ্চুরি

Admin Published: October 25, 2026, 6:15 pm
নাঈমের ২৮২, অল্পের জন্য অধরা ট্রিপল সেঞ্চুরি

ডিএনএন ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগে ট্রিপল সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হলো মোহাম্মদ নাঈম শেখকে। ৩৬৯ বলের ইনিংসে ২৮২ রান করে থেমেছেন ঢাকা বিভাগের এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ২১টি চার ও ৭টি ছক্কা।নাঈমের পাশাপাশি বড় ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২৮৯ বলে ১৬৫ রান করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কা। দুজনের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ৫০৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।


৬২৭ মিনিট ক্রিজে কাটিয়ে ৭৬.৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন নাঈম। এই ইনিংসে নিজের আগের সর্বোচ্চ ১৮০ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ব্যক্তিগত ইনিংসের তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ থাকলেও ট্রিপল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরেই থামতে হয়েছে তাকে।


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি তাওহিদ হৃদয়ের। ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রান করেছিলেন তিনি। ২০২০ সালে বিসিবির মধ্যাঞ্চলের হয়ে তামিম ইকবাল করেছিলেন অপরাজিত ৩৩৪ রান। আর ২০০৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে রকিবুল হাসানের ব্যাট থেকে এসেছিল ৩৩০ রান।