ডিএনএন ডেস্ক: পর্তুগাল জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দলের হয়ে ২৩ বছরের অধ্যায়ের ইতি টানার কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে রোনালদো লিখেছেন, ‘পর্তুগালের মানুষ, আমার জাতীয় দলের সাত নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব আমার হয়েছে।’