২ আশ্বিন, ১৪৩৩
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাগমারায় ১১৬ বোতল প্রাণঘাতী অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেফতার

Admin Published: November 4, 2025, 5:16 pm
বাগমারায় ১১৬ বোতল প্রাণঘাতী অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা থেকে ১১৬ বোতল অবৈধ ও প্রাণঘাতী শতকরা ৯০ ভাগ অ্যালকোহলসহ হোসেন (৫০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে উপজেলার জোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হোসেন বাগমারার মন্দিয়াল গ্রামের রিক প্রামানিকের ছেলে। 

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাগমারার জোতিনগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হোমিওপ্যাথির আড়ালে কিশোর-যুবকদের মধ্যে অ্যালকোহল বিক্রির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত। এই ভয়ানক মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।