২০ ভাদ্র, ১৪৩৩
০৪ সেপ্টেম্বর, ২০২৬

বাড়লো সয়াবিন তেলের দাম

Admin Published: September 2, 2026, 6:00 pm
বাড়লো সয়াবিন তেলের দাম

ডিএনএন ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বাজারে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা, যা এতদিন ছিল ১৯৯ টাকা।ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।



বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের অনুমতি দেওয়া হয়।



দাম বাড়ানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।


বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?

তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। সরকার তা সমন্বয় করে লিটারপ্রতি ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।



বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনও সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।


রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।