রাবি প্রতিনিধি : ছাত্রাবাসে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মরদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি তুহিন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।ফাঁস নেয়া ছাত্রের নাম সিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বরগুনা জেলার আব্দুল মান্নানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে ছাত্রবাসের কক্ষে একাই ছিলেন সিফাত। বিকেলের দিকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা বাধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বেশকিছু দিন যাবৎ সিফাত মানসিক চাপে ছিলেন।
ফিশারীজ অনুষদের সভাপতি অধ্যাপক এবিএম মহসীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে অনেকে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়েছে।