৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

Admin Published: April 18, 2026, 11:56 pm
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

ডিএনএন ডেস্ক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫, ১৮ এবং ২০ টাকা বাড়াল। এ ছাড়া ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে।


এর আগে, প্রতি লিটার অকটেন ১২০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১১৬ এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি করা হতো। সেই সঙ্গে কেরোসিনের পূর্বমূল্য ছিল ১১২ টাকা।