১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

Admin Published: June 25, 2026, 6:16 pm
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

ডিএনএন ডেস্ক: আগামীকাল (২৬ জুন) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের বিশেষ কনসার্ট। তবে আয়োজনের একদিন আগে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি।


বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।



আয়োজকদের ভাষ্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা না যায়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।