১৯ কার্তিক, ১৪৩৩
০৩ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

Admin Published: January 14, 2025, 11:16 pm
দুর্গাপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের শাহাজাহানের ছেলে সাকিল আহমেদ (৩৫) ও উপজেলার ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সমসের আলীর  ছেলে আলাউদ্দিন ওরফে আলান (৪০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে পরোয়ানাভুক্ত আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলাউদ্দীনকে ওরফে আলানকে উপজেলার কালুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আদালত থেকে সাজাপ্রাপ্ত (সিআর মামলা) ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।