১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

এ মাসেই তীব্র তাপদাহ ও কালবৈশাখীর আভাস

Admin Published: March 1, 2026, 5:56 pm
এ মাসেই তীব্র তাপদাহ ও কালবৈশাখীর আভাস

ডিএনএন ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আভাস রয়েছে কালবৈশাখী ঝড়ের। একই সঙ্গে মার্চ মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রোববার (১ মার্চ) সংস্থাটির মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।