২৫ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

Admin Published: March 31, 2025, 10:21 am
ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

ডিএনএন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছেন ৬ জন।সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন।