ডিএনএন ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি সংকটের কারণে দেশটিতে এক বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।তিনি সতর্ক করেছেন, দেশের জ্বালানি সরবরাহ গুরুতর ঝুঁকির মুখে রয়েছে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালির সংকট বিশ্ববাজারে তেলের সরবরাহকে প্রভাবিত করছে, যার ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
জরুরি অবস্থার অংশ হিসেবে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা তেল, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যের সরবরাহ নিশ্চিত করবে। পাশাপাশি নেওয়া পদক্ষেপগুলো হলো—
জ্বালানি সাশ্রয়ে কঠোর নিয়ম কার্যকর করা
পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি প্রদান
মজুতদারি ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মীদের জন্য ৫ হাজার পেসো সহায়তা
কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জন্য বিশেষ কল্যাণমূলক কর্মসূচি
বিশ্লেষকরা মনে করেন, তেলের বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আরও দেশ একই ধরনের জরুরি ব্যবস্থা নিতে পারে। সূত্র : সিএনএন