স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে ককটেল তৈরীর উপকরণ, গান পাউডার ও কাঁচের গুড়া জব্দ করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে উপজেলার তালধারী নামক এলাকায় আভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব রাজশাহী এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মোট ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও এক কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করা হয়। পরে জব্দ করা বিস্ফোরক আলামতসহ গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়।