১৬ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান

Admin Published: March 26, 2026, 1:13 pm
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান

ডিএনএন ডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে না পারলেও বাংলাদেশকে নিরাপদে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান। যুদ্ধের মধ্যে এবং যুদ্ধের পরেও এই সুযোগ বাংলাদেশ পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন।


পারস্য উপসাগরের সংকীর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রণালীটি ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যেসব দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে সমর্থন করছে তাদেরকে এই প্রণালী দিয়ে তেল পরিবহণ করতে দিচ্ছে না তেহরান। 


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “অনেক জাহাজ মালিক, বা যে দেশগুলো এই জাহাজগুলোর মালিক, তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রণালী দিয়ে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। এই দেশগুলোর মধ্যে কয়েকটিকে আমরা বন্ধুসুলভ মনে করি, অথবা অন্য কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে।”


তিনি বলেছেন, “আপনারা খবরে দেখেছেন, কয়েক রাত আগে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ-আমার বিশ্বাস এমনকি বাংলাদেশেরও জাহাজ এখান দিয়ে গেছে। এই দেশগুলো আমাদের সাথে কথা বলেছে এবং সমন্বয় করেছে,এবং যুদ্ধের পরেও ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।”