৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

Admin Published: March 28, 2026, 1:59 pm
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ডিএনএন ডেস্ক: ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে বক্তব্যের এক পর্যায়ে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন তিনি।বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।


ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’


বক্তৃতার সময় ট্রাম্প বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’- মানে হরমুজ- খুলে দিতে হবে। দুঃখিত, এটা বড় ভুল হয়ে গেছে।”


পরে নিজেই মন্তব্যটি ঘিরে সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, ‘গণমাধ্যম বিষয়টি নিয়ে সরব হতে পারে, তবে তার ক্ষেত্রে এমন ভুল সচরাচর ঘটে না।’


ট্রাম্প দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে আলোচনা চলছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনার কথা স্বীকার করেনি।’


তিনি ইঙ্গিত দেন, ‘হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই সম্ভাব্য সমঝোতার মূল শর্ত হতে পারে।’


এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। তবে চলমান সংঘাতের কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।