১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

ইরানে ইসরায়েলের মিসাইল হামলা

Admin Published: February 28, 2026, 2:20 pm
ইরানে ইসরায়েলের মিসাইল হামলা

ডিএনএন ডেস্ক: ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যম জানায়, রাজধানী তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। হতাহতের খবর সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এদিকে, ইসরায়েল জানায়, তারা ইরানের বিরুদ্ধে ‘পূর্ব-উদ্দেশ্যমূলক আক্রমণ’ শুরু করেছে। আজ সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।