১৬ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০

Admin Published: March 6, 2026, 5:40 pm
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০

ডিএনএন ডেস্ক: ইরানের শিরাজে একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও সংলগ্ন খেলার মাঠে যুক্তরাষ্ট্র-ইরায়েলের  ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের শিরাজ শহরের উপশহর জিবাশহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির ফার্স নিউজ এজেন্সি।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।


আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।