৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

Admin Published: May 31, 2026, 6:11 pm
ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

ডিএনএন ডেস্ক: লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গ্যালিলি প্যানহ্যান্ডেল ও একর অঞ্চলের দিকে রকেটগুলো ছোড়া হয়।


আইডিএফের তথ্য অনুযায়ী, কাফার গিলাদি ও মেতুলায় লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, অন্যটি খোলা স্থানে আঘাত হানে।



এ ছাড়া একর অভিমুখে ছোড়া একটি রকেটও প্রতিহত করা হয়েছে। আরও কয়েকটি রকেট খোলা জায়গায় পড়ে বলে জানিয়েছে আইডিএফ।


ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে : আইআরজিসি

সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো ব্যক্তি আহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।


এদিকে দক্ষিণ লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর চারপাশ ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলার অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেছে দেশটির একাধিক সামরিক ও সংবাদ সূত্র। এর ফলে অঞ্চলে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।


সামরিক সূত্রের বরাতে জানা গেছে, ২০০৬ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করেছে। ইসরায়েল এই নদীকে তাদের অঘোষিত বাফার জোনের সীমা হিসেবে বিবেচনা করে আসছিল।


বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি হিজবুল্লাহ-প্রভাবিত শিয়া জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।


সূত্র : টাইমস অব ইসরায়েল