৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

জনগণের দৃষ্টিতে আমাদের সফল হতে হবে : প্রধানমন্ত্রী

Admin Published: May 31, 2026, 6:36 pm
জনগণের দৃষ্টিতে আমাদের সফল হতে হবে : প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, এই সময় হেসেখেলে চলে গেলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বড় ক্ষতি হবেআজ রবিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন তিনি।রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর ভাষ্য, ২০২৪ সালে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল নির্বাচনও পার হয়ে এসেছি। আসুন, জনগণকে দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করি।


বিএনপি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি জানালেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, আমাদের তা পূরণ করতে হবে। জনগণের দৃষ্টিতে আমাদের সফল হতে হবে।


এ সময় তিনি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ অনুধাবনের আহ্বান জানান।