৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

Admin Published: March 27, 2026, 5:40 pm
জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

ডিএনএন ডেস্ক: জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত।


সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যথায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।


জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।