২৭ বৈশাখ, ১৪৩৩
১০ মে, ২০২৬

কাপাসিয়ায় পাশাপাশি কবরে চিরনিদ্রায় মা, তিন মেয়েসহ ৫ জন

Admin Published: May 10, 2026, 6:11 pm
কাপাসিয়ায় পাশাপাশি কবরে চিরনিদ্রায় মা, তিন মেয়েসহ ৫ জন

ডিএনএন ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা–মেয়েসহ পাঁচজনকে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তর চরপাড়া নতুন কবরস্থানে তাঁদের দাফন করা হয়। এ ঘটনার পর গ্রামজুড়ে শোক চলছে।


গতকাল শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও ছেলে রসুল মিয়া (২৩)।


এ ঘটনায় শারমিনের স্বামী ফোরকান মিয়ার নাম উল্লেখে অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন শাহাদাত হোসেন। ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।


গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মরদেহগুলো গোপালগঞ্জে পাঠানো হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে নিহত পাঁচজনের মরদেহবাহী